চুয়াডাঙ্গায় মেয়র জিপু চৌধুরী বিভিন্ন পূজা ম-প অনুদান দিলেন

আপলোড তারিখঃ 2018-10-18 ইং
চুয়াডাঙ্গায় মেয়র জিপু চৌধুরী বিভিন্ন পূজা ম-প অনুদান দিলেন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বিভিন্ন পূজা ম-প পরিদর্শন, শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পৌর পরিষদের দেওয়া অনুদান হস্তান্তর করেছেন। গতকাল সন্ধ্যায় তিনি চুয়াডাঙ্গা বড় বাজার সার্বজনীন দূর্গা মন্দির, শিব মন্দির মহিলা সংঘ, শ্রী শ্রী সত্য নারায়ণ বারোয়ারী দূর্গা মন্দির, তালতলা সার্বজনীন বারোয়ারী দূর্গামন্দিরসহ বেশকয়েকটি পূজা ম-প পরিদর্শন করেন। এসময় মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের হাতে তিনি চুয়াডাঙ্গা পৌরসভা কতৃক বরাদ্দকৃত অনুদান হস্তান্তর করেন। পরিদর্শনকালে মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন জাতির জনক বঙ্গবন্ধু একটি ক্ষুধা, দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। যে বাংলাদেশে সাম্প্রদায়িকতা থাকবে না। বর্তমানে জননেত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। সৌহাদ্য ও প্রীতি বজায় রেখে আমদেরকে শারদীয় দূর্গা উৎসব পালন করতে হবে। এসময় প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, পৌর ছাত্র লীগের দপ্তর সম্পাদক শেখ সামি তাপুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)