তারাদেবী ফাউন্ডেশনের সম্পাদকসহ ৮ জনের পদত্যাগ

আপলোড তারিখঃ 2018-10-18 ইং
তারাদেবী ফাউন্ডেশনের সম্পাদকসহ ৮ জনের পদত্যাগ ছবির ক্যাপশন:
দিলীপ কুমার আগরওয়ালা প্রতিষ্ঠিত তারাদেবী ফাউ-েশনের উপদেষ্টা সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচিসহ কার্যনির্বাহী কমিটির ৮ জন সদস্য তাঁদের স্ব-স্ব পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল বুধবার পদত্যাগী নেতৃবৃন্দ ফাউ-েশন কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি শেখ সেলিমের কাছে পদত্যাগপত্র জমা দেন। লিখিত পদত্যাগপত্রে উল্লেখিত তথ্যাদি হুবহু তুলে ধরা হলো। যেখানে বলা হয়েছে, ‘আমরা নি¤œস্বাক্ষরকারীগণ তারাদেবী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যাযের দায়িত্বশীল ব্যক্তি। আমরা সকলেই স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ায় সমাজে আমাদের যথেষ্ঠ গ্রহণযোগ্যতা আছে। সমাজসেবা ও মানবকল্যাণমূলক কাজের উদ্দেশ্য নিয়ে তারাদেবী ফাউন্ডেশন প্রতিষ্ঠা হলে ও কাজ শুরু করলে আমরা সম্পৃক্ত হই। কিন্ত তারাদেবী ফাউন্ডেশনের ব্যানারে সেবামূলক কাজের পাশাপাশি বেশ কিছুদিন ধরে রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়টি নানাভাবে সমালোচিত হচ্ছে। যার দায়ভার আমাদের ওপরও বর্তায়। এমতাবস্থায় তারাদেবী ফাউন্ডেশনের সাথে আমাদের থাকা সম্ভব হচ্ছে না।’ পদত্যাগীরা হলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা সরদার আল আমিন, সহ-সভাপতি রফিক রহমান, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আলী, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, সদস্য শাহ আলম সনি, মো. আব্দুস সালাম ও আব্দুস সালাম। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)