দামুড়হুদার নতিপোতা মোড়ে পথসভায় জেলা আ.লীগের সহসভাপতি নজরুল মল্লিক

আপলোড তারিখঃ 2018-10-18 ইং
দামুড়হুদার নতিপোতা মোড়ে পথসভায় জেলা আ.লীগের সহসভাপতি নজরুল মল্লিক ছবির ক্যাপশন:
১৯ তারিখের জনসভা সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান দামুড়হুদা প্রতিনিধি: আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মিদের সাথে ধারাবাহিক মতবিনিময় ও গণসংযোগ অব্যহত রেখেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। গতকাল বুধবার সন্ধ্যায় নতিপোতা মোড়ে গণসংযোগ করেন। সেই সাথে আগামী ১৯ অক্টোবর দামুড়হুদা উপজেলা স্টেডিয়ামে জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীদের দলে দলে যোগদানের আহবান জানান। পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা অব্যহত রেখেছেন। তারই ঐকান্তিক প্রচেষ্টায় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি আরও বলেন, সামনেই জাতীয় নির্বাচন। এখন আর ঘরে বসে থাকলে চলবে না। ঘুম হারাম করে প্রতিটি মানুষের কাছে যেতে হবে। প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারের উন্নয়নের কথা জনগনের মধ্যে তুলে ধরে নৌকা মার্কায় ভোট চাইতে হবে। আমি বিশ্বাস করি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তা জনগনের মাঝে তুলে ধরতে পারলে জনগন অবশ্যই আবারও নৌকায় ভোট দেবে। বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকা মার্কায় ভোট চাইতে হবে। সর্বপরি বিশ্বমানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুরনায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে আবারও নৌকায় ভোট দেয়ার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আফজালুর রহমান বুলু, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড আবু তালেব, উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, জাহাঙ্গীর হোসেন, সাজেদুল বিশ্বাস মিঠু, জীবননগর উপজেলা যুবলীগ নেতা কাজী সামসুর রহমান চঞ্চল, নতিপোতা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাওছার আলী, যুগ্মআহবায়ক আবুল হাশেম, নাটুদহ ইউনিয়ন যুবলীগের যুগ্মআহবায়ক লাল্টু, জীবননগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার, দামুড়হুদা উপজেলা প্রজন্মলীগের আহবায়ক হাসান আল বাখার ডলার, হোগলডাঙ্গার যুবলীগ নেতা জাফর, স্বপন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)