জীবননগরে জোরপূর্বক বৃক্ষরোপনের অভিযোগ!

আপলোড তারিখঃ 2018-10-18 ইং
জীবননগরে জোরপূর্বক বৃক্ষরোপনের অভিযোগ! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে জোরপূর্বক ১০ শতক জমিদখল করে বৃক্ষরোপন করার অভিযোগ উঠেছে। জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের রগুনন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। জমির মালিক রগুনন্দনপুর গ্রামের মৃত আব্দুর রব মুন্সীর ছেলে আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, আমী দীর্ঘ ২৫ বছর আগে একই গ্রামের মমতাজ ও মনোয়ারার নিকট থেকে ১০ শতক জমি কিনেছিলাম। সমস্ত কাগজপত্র আমার নামে, তাছাড়া আমি দীর্ঘদিন যাবত ওই জমিতে চাষবাদ করে আসছি। কিন্তু গত মঙ্গলবার সকালে একই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মোজামম্মেল, ইউসুফ, মান্নান, হান্নানসহ বেশ কিছু ব্যক্তি ট্রাক্টর নিয়ে জোরপূর্বক আমার জমি দখল করে গাছ লাগাতে থাকে। আমি নিষেধ করলে তারা আমাকে মারধর করতে যায় এবং আমাকে হুমকি ধামকি দিতে থাকে এবং বলে আমাদের জমি আমরা গাছ লাগাবো পারলে কিছু করিস। আমি বাধ্য হয়ে থানায় অভিযোগ করলে এবং কাগজপত্র দেখালে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের গাছ লাগাতে নিষেধ করে। পুলিশ চলে গেলে তারা আমাকে প্রতিনিয়ত হুমকি ধামকি প্রদান করছে। এ ব্যাপারে আ. হান্নানের সাথে কথা বললে তিনি বলেন, সাত্তার মুন্সী যে অভিযোগ করেছে তা সম্পন্ন মিথ্যা অভিযোগ করেছে। আমরা কারও জমি দখল করে গাছ লাগাইনি আমাদের জমিতে আমরা গাছ লাগিয়েছে। বাঁকা ইউপি সদস্য আ. মান্নানের সাথে কথা বললে তিনি বলেন, ১৯৯০ সালে সাত্তার যার নিকট থেকে জমি কিনেছিল ওই ব্যক্তি আবার হান্নানদের নিকট দিয়ে দেয়। দীর্ঘদিন যাবত সাত্তার ওই জমিটি চাষাবাদ করে আসছে গত এক বছর আগে ওই জমি নিয়ে সমস্যা হলে দুই পক্ষের মধ্যে কেউ কোন চাষাবাদ করেনি। গত মঙ্গলবার হান্নানরা ওই জমিতে গাছ লাগিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)