হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা!

আপলোড তারিখঃ 2018-10-18 ইং
হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা! ছবির ক্যাপশন:
আওয়াল হোসেন: গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিনোদন আধুনিকতার দাপটে ও কালের আর্বতে হারিয়ে গেছে। এসব বিনোদনের রসদ যোগাতো যেসব মানুষগুলো তারাও আধুনিক সভ্যতার দাপটে আর কর্ম ব্যস্ততায় হারিয়ে যাচ্ছে। এছাড়া বর্ণিল রংঙ্গে আর ঢংগে সে সব বিনোদনগুলো ছিলো সেগুলো এখন সেকেলে বা পুরাতন ও অচল হয়ে গেছে আধুনিকতার ছোঁয়ায়। বিভিন্ন ঋতুতে গ্রাম বাংলায় যে সকল বিনোদন ছিলো তার মধ্যে পীরের গান, জারি গান, ঝাঁপান গান, সাগর ভাষা, যাত্রাপালা, পালা গান, কবি গান, নছিমনের পালা, বালাকি ও হৈলবল। এছাড়া ছেলে মেয়েদের খেলাধুলার মধ্যে ছিলো লাঠি খেলা, গাদী খেলা, খেটে খেলা, সিন্দুর টোকা টুকি, লুকোচুরি, হাঁডুডু, দাঁড়িয়া বান্ধা, ডাংগুলি, গারে ডুরি, মারবেল খেলা, আন্টাল খেলা, মাটির মারবেল দিয়ে ভাটা খেলা, হাওউই উড়ানো, ঘুড়ি উড়ানোসহ নানা ধরণের খেলা ছিলো। এসব গান ও খেলাধুলা এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের কাছে গল্পের মত। তবে এখনো মাঝেমধ্যে কোথাও কোথাও গ্রামগঞ্জে জনপ্রিয় নছিমন ও পীরের গান করতে দেখা যায়। এছাড়া এসকল বিনোদনের সাথে যেসব ওস্তাদ যারা ছিলেন তারও বয়সের ভারে বা মৃত্যুবরণ করায় নতুন প্রজন্মর এসব বিনোদনে কেউ যুক্ত হচ্ছে না। ফলে দিনে দিনে হারিয়ে গেছে এসব বিনোদন। তবে এসব বিনোদনের কদর এখনো গ্রামগঞ্জে রয়েছে। বাংলার গ্রামে এসব বিনোদন হলে এখনো ব্যাপক আবাল বৃদ্ধ ও নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। গত সোমবার ও মঙ্গলবার দর্শনা পরানপুর গ্রামের আলম শেখের ছেলে ওমর আলী শেখ দুইদিনব্যাপী পীরের গানের আয়োজন করেন। ওমর আলী শেখের ছেলে ছোট বেলাই অসুস্থ হলে তিনি তার ছেলের সুস্থতা কামনা করে পীরের গান ও জোড়া খাশি মান্নত করেন। সেই লক্ষে গত সোমবার সারারাত ও মঙ্গলবার দিনব্যাপী এ পীরের গান হয় পরানপুর শেখ পাড়ার কাঁঠাল বাগানে। এ পীরের গানে দামুড়হুদা উপজেলার ধান্যঘরা, কার্পাডাঙ্গা ও চিৎলা গ্রামের লোকজ শিল্পীদের নিয়ে ১৫ জনের একটি পীরের গানের দল গঠন করেন ওস্তাদ মহরার আলাল উদ্দিন অংশ নেয়। এদের মধ্যে ঢোল বাদক ছিলেন আইনাল হোসেন, জুড়িতে শামসুল শেখ ও মিনারুল ইসলাম, হারমোনিয়ামে বাদক ঝড়– মন্ডল। অভিনয়ে প্রধান চরিত্রে ছিলেন আলাল উদ্দিন ও কৌতুক অভিনেতা ভুলা মিয়া, যৌথ পীরের গানের দোয়াকি ছিলেন ইমদাদুল হক, আলাউদ্দিন ও ডাবলু। এছাড়া পুরুষরা নারী সেজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, হাশেম আলী, রাজিব আহম্মেদ, জমির হোসেন ও আব্দুল মজিদ। ঢোল, জুরি আর হারমোনিয়াম বাদ্যযন্ত্রের মাধ্যমে গানে গানে অভিনয়ের মাধ্যমে এ পীরের গান প্ররিবেশিত হয়। দীর্ঘদিন পর পরানপুর গ্রামের শত শত নারী-পুরুষ এ পীরের শুনতে আসে। এতে করে জানা যায় গ্রাম বাংলার মানুষের হারিয়ে যাওয়া বিনোদনের প্রতি আকর্ষণ রয়েছে। এছাড়া বাংলা ঢোলের বাজনার প্রতি প্রচ- দুর্বল রয়েছে। ফলে হারিয়ে যাওয়া বিনোদনকে ধরে রাখতে সরকারের পাশাপাশি স্থানী সহযোগিতার প্রয়োজন আছে। এসকল বিনোদন থাকলে গ্রামের মানুষ মাদকের মত ভয়াবহতা থেকে সরে আসবে বলে বিজ্ঞজনেরাসহ অনেকেই মনে করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)