চুয়াডাঙ্গায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে যুবক হাসপাতালে

আপলোড তারিখঃ 2018-10-17 ইং
চুয়াডাঙ্গায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে যুবক হাসপাতালে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়া এক যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞানপার্টির খপ্পরে পড়া যুবক মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের উচাখালী গ্রামের মাঝেরপাড়ার রমজান আলীর ছেলে দুলাল (৩৫)। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে। এসময় তার নিকট থেকে একটি মোবাইল ও নগদ ৭শ’ ৭০ টাকা পাওয়া গেছে। রেলওয়ে ফাঁড়ি পুলিশ জানায়, গতকাল দুপুরে খুলনা থেকে চুয়াডাঙ্গামুখী আগত লোকাল রকেট মেইল এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এসময় ট্রেনের কর্মকর্তা ওই যুবককে অচেতন অবস্থায় চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের নিকট হস্তান্তর করেন। পরে ফাঁড়ি পুলিশ মো. আশরাফুল আলম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় তার নিকট থেকে একটি মোবাইল ও নগদ ৭শ’ টাকা উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, ১৪ তারিখ ট্রাকে করে ফুলকপি নিয়ে ঢাকা গিয়েছিল দুলাল। তবে গতকাল কিভাবে সে অজ্ঞান পার্টির খপ্পরে পরে তা জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল ও তার জ্ঞান ফেরেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)