কোটচাঁদপুরে ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-10-17 ইং
কোটচাঁদপুরে ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ ২ হাজার ৫শ’ টাকাসহ প্রদীপ নন্দী (২৪) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। আটককৃত প্রদীপ কোটচাঁদপুর পৌর শহরের বাজেবামনদহ গ্রামের দুলাল নন্দীর ছেলে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কোটচাঁদপুর পৌর বাস টার্মিনাল এলাকায় মাদক বেঁচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর থানার এস আই মর্তুজা মাহমুদ সজীব, এএসআই কাজী ইমরানসহ সঙ্গীয় ফোর্স সোমবার রাত সাড়ে আটটার দিকে পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে প্রদীপ নন্দী নামে এক মাদকব্যবসায়ীকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ ২ হাজার ৫শ’ টাকাসহ তাকে আটক করে। বাকীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, এ বিষয়ে কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলা নং-১১। গতকাল মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)