রোগীর মৃত্যু : চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ!

আপলোড তারিখঃ 2018-10-16 ইং
রোগীর মৃত্যু : চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার নাগদাহে গোলাম বানু (প্রাঃ) হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে বিপত্তি ভ্র্যাম্যমাণ প্রতিনিধি/মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার নাগদাহ গোলাম বানু (প্রাঃ) হাসপাতালে ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে নাগদাহ ইউনিয়নের আমজাদ হোসেনের ছেলে এনামুলের জ্বরের চিকিৎসা নিতে গিয়ে মৃত্যু হয় বলে জানা গেছে। এলাকা সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের মাঠপাড়ার আমজাদ হোসেনের ছেলে এনামুল ছোট থেকে এ্যাজমা ও হাপানি রোগে ভুগছিলো। গতকাল সোমবার সকালে তীব্র জ্বরের কারণে এনামুল অসুস্থ হয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এনামুলের অবস্থা আরো অবনতি ঘটলে পরিবারের লোকেরা স্থানীয় গোলাম বানু (প্রাঃ) হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করলে পথের মধ্যে এনামুলের মৃত্যু ঘটে। তবে এনামুলের ভাই মিলন দাবি করে, সকাল থেকে জ্বরের কারণে সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন যাবত এনামুল এ্যাজমা ও হাপানিয়া রোগে ভুগছিলো। হাসপাতালে শরীরে স্যালাইন ঔষধ প্রয়োগের পরপরই তার মৃত্যু ঘটে। এটা স্বাভাবিক মৃত্যু না, এটা প্যারামেডিকেল (ডিএমএফ) ডাক্তার হওয়ায় ভুল চিকিৎসার কারণে মৃত্যু ঘটে। এদিকে, এনামুলের অস্বাভাবিক মৃত্যুতে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজোনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। এই ব্যাপারে ঘোলদাড়ি পুলিশ ফাঁড়ির আইসি ইসলাম জানান, এনামুলের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে উত্তেজোনার সৃষ্টি হয় এবং ডাক্তার শামীমুর রহমান শামীমের উপরে আক্রমণ হওয়ার সম্ভবনার কারণে ঘটনাস্থল পরিদর্শন করে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারা ফিরে যায়। অপরদিকে, ডাক্তার শামীমুর রহমান শামীম সাংবাদিকের প্রশ্নের জবাবে জানান, এনামুলের পূর্বে এ্যাজমা-হাপানি রোগ ছিলো এটা রোগীর কোন পরিবারের লোকজন আমাকে অবগত করেনি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হলে পথের মধ্যে মারা যায়। তবে আমার চিকিৎসার সকল প্রকার ঔষধ প্রেসকিপশন আমার হেফাজতে আছে। যদি কোন প্রকার ভুল চিকিৎসা করা হয় এটা তদন্ত করে দেখতে পারেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)