দর্শনায় গাঁজাসহ মাদকব্যবসায়ী মনোহরপুরের হারুন আটক

আপলোড তারিখঃ 2018-10-16 ইং
দর্শনায় গাঁজাসহ মাদকব্যবসায়ী মনোহরপুরের হারুন আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ হারুন অর রশিদ ওরফে হারুন (৩২) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত হারুন জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের ইব্রাহিমের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এএসআই গোলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা-দামুড়হুদা সড়কের দর্শনা বাস্ট্যান্ডের অদূরে সিপি গোডাউনের সামনে। এসময় ২০ গ্রাম গাঁজাসহ হারুন নামের এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতর বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দামুড়হুদা মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)