ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়া অজ্ঞাত এক বৃদ্ধকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ অজ্ঞাত এই বৃদ্ধকে উদ্ধার করে। এসময় তার নিকট থেকে একটি ব্যাগ ও নগত ৭শ’ টাকা পাওয়া গেছে। তবে এই বৃদ্ধ’র পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। রেলওয়ে ফাঁড়ি পুলিশ জানায়, গতকাল দুপুরে খুলনা থেকে চুয়াডাঙ্গামুখি আগত লোকাল রকেট মেইল এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এসময় ট্রেনের কর্মকর্তা ওই অজ্ঞাত বৃদ্ধকে অচেতন অবস্থায় চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের নিকট হস্তান্তর করেন। পরে ফাঁড়ি পুলিশ বৃদ্ধকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় তার নিকট থেকে একটি বাজারের ব্যাগ ও নগত ৭শ’ টাকা উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই বৃদ্ধ’র জ্ঞান ফেরেনি।
