আলুকদিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আপলোড তারিখঃ 2018-10-16 ইং
আলুকদিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলুকদিয়ায় সড়ক দুর্ঘটনায় মুজিব (৪৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা সড়ক দুর্ঘটনায় আহত মুজিবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে মুজিবের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় নিহত মুজিব চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকুন্দবাড়িয়া গ্রামের গাংপাড়ার মসলেম উদ্দিনের ছেলে। প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল আলুকদিয়া বাজার হতে দুপুরের খাবার খেতে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় সামান্ন একটু এগিয়ে আলুকদিয়া বাজার মোড় ঘোরার সময় অসর্তকতা বসত নিয়ন্ত্রণ হারায়। এসময় পিছন থেকে আসা মিনি ট্রাক হতে রক্ষা পেলেও নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে সিটকে পড়ে গুরুত্বর আঘাতপ্রপ্ত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে মুজিবের মৃত্যু হয়। পরিবারের সদস্যদের এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের পরিবারের সদস্যদের কাছে নিহতের লাশ হস্তান্তর করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)