ছবির ক্যাপশন:
পোশাক পরিধানের মত হেলমেট ব্যবহার জরুরী
গাংনী অফিস: গাংনীতে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে গাংনী থানা পুলিশের আয়োজনে হেলমেট বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার সময় গাংনী উপজেলা শহরের কাথুলী মোড়ে মোটরসাইকেল চালকদের হেলমেট বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৈধ কাগজপত্র ধারী মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করেন মেহেরপুর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুস্তাফিজুর রহমান শেখ, এএসপি নব কুমার। এ সময় উপস্থিত ছিলেন গাংনী থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার (পিপিএম), মেহেরপুর সদর থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি রবিউল ইসলাম খান, গাংনী থানা (তদন্ত) ওসি সাজেদুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা আ.লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, গাংনী পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র নবীরউদ্দীন, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইজ্জতের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি মূল্যবান। তাই আমরা ইজ্জত বাঁচাতে যেমন পোশাক পরিধান করি তেমন করি জীবন বাঁচানোর জন্য আমাদের সকল মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার করা জরুরী। আমরা যেহেতু একজন ব্যক্তি, একটি পরিবারের সদস্য তাই একটি পরিবারের সদস্যকে অস্বাভাবিক মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সকলকে সচেতন হতে হবে। এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের আজকের হেলমেট বিতরণ। সেই সাথে তিনি আরও বলেন, সকল চালককে বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
