চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আপলোড তারিখঃ 2018-10-16 ইং
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ছবির ক্যাপশন:
`টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত` শ্লোগানে ডেস্ক রিপোর্ট: `টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত` এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, ওয়েভ ফাউন্ডেশনের ওয়াটার ক্রেডিট প্রকল্পের আয়োজনে গ্লোবাল হ্যান্ড ওয়াস ডে ২০১৮ উদযাপিত হয়েছে। গতকাল সোমবার নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ে এ উপলক্ষে হাত ধোয়া প্রতিযোগীতা ও সরাসরি হাত ধোয়া অনুশীলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের মনিটরিং অফিসার আলী জাকের, নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার শীল, ঘোলদাড়ি ইউনিট ম্যানেজার আলী কদর, ওয়াস প্রকল্পের ইঞ্জিনিয়ার খালিদ হাসান, উজ্জীবিত প্রকল্পের শারমিন টিউলিপ ও ফিল্ড মনিটর শামীম আজাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে, ছাত্র-ছাত্রীদের মাঝে হাত ধোয়ার ৬টি সময় এবং নিয়ম বিষয়ে বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে ১ম, ২য় ও ৩য় ঘোষণা করে পুরস্কৃত করা হয়। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ব্র্যাক ওয়াস কর্মসূচির সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলার মামুন অর রশীদ হাসান, ব্র্যাক ওয়াসের কর্মকর্তা হাফিজুর রহমান, কাউন্সিলার ফারুক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এজেডএম তৌহিদুর রহমানের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছায়া রানী পাল, মহিলা কাউন্সিলার কল্পনা খাতুন, নুর জাহান খাতুন, ব্র্যাকের এইচআরএলএম অফিসার সোহরাব হোসেন সরকার, উপজেলা উপআনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা সাইদ ইকবাল, উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, এনামুল হক, হাফিজুর রহমান, মাহাফুজুর জামান, মিজানুর রহমান, পলাশী পাড়া সমাজ কল্যাণ সংস্থার ম্যানেজার সাইফুল ইসলাম, সূর্যের হাসির ম্যানেজার নাফিজ আহমেদ ও পাইলট হাই স্কুলের শিক্ষক মানোয়ার হোসেন প্রমূখ। `` মেহেরপুর অফিস জানিয়েছে, `হাত ধোব নিয়মিত, থাকব সবাই স্বাস্থ্যসম্মত`এই শ্লোগানে মেহেরপুরে র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার মধ্য দিয়ে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মেহেরপুর-এর আয়োজনে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে হাত ধোয়ার আয়োজন করা হয়। হাত ধোয়া শেষে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদ, সদর উপজেলা নির্বাহী আফিসার মাসুদুল আলম, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল গাফ্ফার, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক বিমল কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, সেভ দ্যা চিলড্রেনের ব্যবস্থাপক দিলদার মাহামুদ প্রমূখ বক্তব্য রাখেন। র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়াতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, এনজিও এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। `` মুজিবনগর অফিস জানিয়েছে, গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি’র বল্লভপুর প্রজেক্ট অফিসের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে গুডনেইবার্স মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিস চত্ত্বর থেকে প্রজেক্ট ম্যানেজার সীমান্ত চিসিম’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিস চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহন করেন গুডনেইবার্স এর মেডিকেল অফিসার বাপ্পা আদিত্য গাইন, গুডনেইবার্স ঢাকা হেড অফিসের মেডিকেল টিমের অফিসার প্রসেনজিৎ মোল্লা, গুডনেইবার্স এর হেলথ অফিসার শরিফুল ইসলাম, সহ গুডনেইবার্স এর স্পন্সর শিশু ও তাদের অভিভাবকবৃন্দ। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গুডনেইবার্স মেহেরপুর সিডিপি এর হেলথ অফিসার শরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় গুডনেইবার্স মেহেরপুর সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার সীমান্ত চিসিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন গুডনেইবার্স এর মেডিকেল অফিসার বাপ্পা আদিত্য গাইন, গুডনেইবার্স ঢাকা হেড অফিসের মেডিকেল টিমের অফিসার প্রসেনজিৎ মোল্লা। এদিকে, মুজিবনগরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, জনস্বাস্থ অফিসার রাজা আলী, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির প্রকল্প পরিচালক সুনিল কুমার রায়, টেকনিক্যাল অফিসার ফারহানা ইয়াসমিন, কাজী জায়েদ বীন সোলাইমান ও স্কুলের শিক্ষার্থীরা উক্ত র‌্যালিতে অংশ নেন। পরে পরিষদ চত্বরে হাত ধৌত করার দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের সমাপ্ত হয়। `` গাংনী অফিস জানিয়েছে, বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার কৌশল (শিখন) অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টার দিকে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আ.লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনসহ আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরাদ আলী। উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আসম মাহফুজুর রহমান কল্লোলের সঞ্চালনায়-সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আ.লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, আ.লীগ নেতা ইয়াছিন রেজা, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কেএম সাহাবুদ্দীন, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মৎস্য অফিসার রোকসানা খাইরুন নেছা, একটি বাড়ী একটি খামারের সমন্বয়কারী আবু হাসনাত শাহরিয়ার, নির্বাচন অফিসার রশিদুল আলম, সমবায় অফিসার মিলন কুমার দাশ, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উপ-প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোশারফ হোসেন, এসকেএস সংস্থার শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছে, নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঝিনাইদহে জাতীয় স্যানিটেশন মাস উদ্বোধন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ব্র্যাকের সহযোগিতায় গতকাল সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সিনিয়র সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলামসহ অন্যান্যরা। পরে সঠিক উপায়ে হাত ধোয়ার প্রদর্শন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)