আলমডাঙ্গায় আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

আপলোড তারিখঃ 2018-10-16 ইং
আলমডাঙ্গায় আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি ছবির ক্যাপশন:
ঐক্যজোটের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করলে সমুচিত জবাব দেয়া হবে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চুয়াডাঙ্গায় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের আগমন উপলক্ষে উপজেলা পৌরসভাসহ ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মিদের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেচলা ১১টার সময় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথি হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, জাতীয় সংসদের নির্বাচন অত্যাসন্ন। আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দল যখন নির্বাচনমূখী ঠিক তখনি জামায়াত বিএনপির কাধে চেপে ঐক্যজোটের নামে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে নির্বাসিত রাজনৈতিক ব্যক্তিরা। যারা ৭৫ এর পর থেকে অদ্যবধি প্রতি নির্বাচনেই জামানত হারিয়েছেন। যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলে দাবি করে। অথচ ক্ষমতার মোহে জামায়াতের সাথে আতাত করতেও লজ্জাবোধ হয়না। এরা নির্বাচনের নামে দেশে পুনরায় অস্থিতিশীল করার চেষ্টা করছে। ১/১১ কুশিলবরাও এদের মদদ দিচ্ছে। তাই আপনাদের ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক শক্তি একত্রিত হয়ে এদের মোকাবেলা করতে হবে। তিনি সকল নেতাকর্মিকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার জন্য আহবান জানান এবং ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জনসভা সফল করতে আহবান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আসাবুল হক ঠা-ু, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম ম-ল, আবু সাইদ পিন্টু, মোস্তাফিজুর রহমান রুন্নু, আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার দে, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, মকবুল হোসেন, খবির উদ্দিন, আব্দুর রাজ্জাক, পিয়ার মোহাম্মদ কচি, জালাল উদ্দিন, আব্দুস সামাদ, আব্দুর রাজ্জাক, রানা উদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, ইন্দ্রজিৎ দেব শর্মা, জয়নাল আবেদীন, জেলা যুবলীগের সদস্য কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান পিন্টু, মামুন অর রশীদ হাসান, জাফর চেয়ারম্যান, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, ছাত্রলীগ নেতা অটল, রকি, টিটন, সাকিব, সজিব, চঞ্চল, সৈকত খান প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)