দর্শনা পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২

আপলোড তারিখঃ 2018-10-15 ইং
দর্শনা পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মাহাবুল ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী টেপা নামের দু’জনেক গ্রেফতার করেছে। গতকাল রোববার ভোরে ও রাত সাড়ে ৮টার মধ্যে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহাবুল দর্শনা দক্ষিণচাঁদপুর গ্রামের টাওয়ারপাড়ার ছিদ্দিক আলীর ছেলে ও টেপা আজমপুরের জুর হোসেনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এএসআই গোলাম রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা দক্ষিণচাঁদপুর হল্টস্টেশন সংলগ্ন তেঁতুলতলায়। এ সময় ২০ গ্রাম গাঁজাসহ মাহাবুল নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে। অপরদিকে, একইদিনে ভোর সাড়ে ৫টার দিকে এসআই মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালান দর্শনা আজমপুরে। এসময় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী টেপাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের ওই রাতেই দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)