গাংনীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

আপলোড তারিখঃ 2018-10-15 ইং
গাংনীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনীতে পালিত হচ্ছে বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে উপজেলা মিলনায়তনে শিশুদের তৈরী দেওয়ালিকা প্রদর্শন, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি ও উপজেলা প্রশাসন আয়োজিত প্রতিযোগিতায় গাংনী উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয় শিশু টাস্কফোর্সভুক্ত (এনসিটিএফ) শিশুরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন, শিক্ষা অফিসার এহসানুল হাবীব। স্বাগত বক্তব্যে অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্যে তুলে ধরেন পিএসকেএস প্রকল্প পরিচালক সুনিল কুমার রায়। আরো উপস্থিত ছিলেন পিএসকেএস ডিপিডি আবুল কালাম আজাদ, টেকনিক্যাল অফিসার হোসনেয়ারা বানু রাণী, ইউসি গোলাম কিবরিয়া, এফএফ শবনম মুস্তারী, রোজিনা খাতুন, আবেদা সুলতানা, মাহবুবুর রহমান প্রমূখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)