ছবির ক্যাপশন:
‘বীর মুক্তিযোদ্ধা শহীদ রওশন আলম ছাত্র হোস্টেল’
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্র হোস্টেলের নাম ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ রওশন আলম ছাত্র হোস্টেল’ নামে রাখা হয়েছে। আলমডাঙ্গা বটিয়াপাড়া গ্রামের সন্তান আটকবরে সমাধিস্থ চুয়াডাঙ্গার শহীদ রওশন আলমের নামে এই নামকরণ করা হয়।
গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। মতবিনিময় সভায় তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্র হোস্টেলের নাম তৎকালিন সময়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ রওশন আলম ছাত্র হোস্টেল’ করার প্রস্তাব দেন। সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ শিক্ষকবৃন্দ একমত পোষণ করলে সর্বসম্মতিক্রমে তা গৃহিত হয়। এসময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
শিক্ষক মিলনায়তনে এই মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগিয় প্রধান ড. মো. এলাম হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খোন্দকার রোকনুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জব্বার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. আতিয়ার রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল আজিজ, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ, রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান হেমায়েত আলি, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মুমিনুল ইসলাম, কৃষি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রুহুল আমীন, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাহিদুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মতিউর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক সফিকুল ইসলামসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারি অধ্যাপক, প্রভাষকবৃন্দ।
