চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ হাতিকাটার পিরু আটক

আপলোড তারিখঃ 2018-10-14 ইং
চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ হাতিকাটার পিরু আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৩ পিস প্যাথেডিনসহ হাতিকাটার পিরু (৩৫) নামে একজনকে আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার পর বড়বাজার ব্রীজের মুখ থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স বড়বাজার ব্রীজের মুখে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হাতিকাটা গ্রামের আবাসন এলাকার মৃত ছামছদ্দিন মÐলের ছেলে পিরুকে আটক করেন। এসময় আটককৃত আসামীর শরীর তল্লাশি করে ৩ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)