মেহেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী

আপলোড তারিখঃ 2018-10-14 ইং
মেহেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, ভিশন ২০২১, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিষয়ে জনগনকে অবহিত এবং সম্পৃক্ত করনের লক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে গতকাল শনিবার বিকালে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ্জামান প্রমূখ

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)