২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় রায়ে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক

আপলোড তারিখঃ 2018-10-14 ইং
২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় রায়ে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ছবির ক্যাপশন:
রায়ের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিক্ষোভ নিজস্ব প্রতিবেদক: ২১শে আগষ্টের গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে গতকাল শনিবার চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা ছাত্রদল। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজাহান খান। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান ওরফে মোমিন মালিতার সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, আশিপুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সাজিদ হাসান মালিক সজীব, আমানউল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, তানজীব সরোয়ার ও সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন। বিক্ষোভ কর্মসূচিতে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান অবৈধ সরকারের নীলনকশার শিকার। তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বৈরাচারী সরকার তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায়। সরকারের এই ষড়যন্ত্র কখনোই সফল হবে না। ছাত্রদল প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে সকল অপচেষ্টা রুখে দেয়ার জন্য প্রস্তুত। নেতৃবৃন্দ আরো বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত রায় অবিলম্বে বাতিল ও তারেক রহমানের বিরুদ্ধে যাবতীয় মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বিএনপির অন্যান্য নেতাদের বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তা বাতিল করতে হবে। বিক্ষোভ কর্মসূচিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল, সরকারি কলেজ, পৌর, সদর উপজেলা, আলমডাঙ্গা, দামুড়হুদা, দর্শনা ও জীবননগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)