ছবির ক্যাপশন:
নৌকাকে বিজয়ী করতে সাংগঠনিক তৎপরতা বাড়ান
নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল সেক্টরে ডিজিটাইলেজশনের মাধ্যমে সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রাত্যহিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। যার ফলে মানুষের জীবনযাত্রা-ব্যবসা বানিজ্য আরো সহজ ও নিরাপদ এবং ঝামেলা মুক্ত হয়েছে। দেশে যে উন্নয়ন হয়েছে তা বেগবন রাখতে, চলমান রাখতে বা তার ধারাবাহিকতা বজায় রাখতে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে আবারো বিজয়ের মুকুট পরিয়ে প্রধানমন্ত্রী হিসাবে সরকার গঠনের সূযোগ করে দিতে হবে। আগামী নির্বাচনে কে নৌকা পেল আর কে পেলোনা সেটি আপনাদের দেখার দরকার নেই। আপনারা স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত ভোট সেন্টারে উৎসবমুখর পরিবেশে ও ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিবেন, নৌকাকে আবারো বিজয়ী করার জন্য এখন থেকেই সাংগঠনিক তৎপরতা বাড়ান। নৌকা আপনার আমার বেঁচে থাকার অবলম্বন, নৌকা আমাদের প্রাণের স্পন্দন, শেখ হাসিনা আমাদের ঠিকানা, শেখ হাসিনা না থাকলে আমরা, আমাদের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব, উন্নয়ন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, প্রিয় বাংলাদেশের মানচিত্র সব ধ্বংস হয়ে যাবে।
গতকাল শনিবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট, সাড়াবাড়িয়া, মদনা, ছয়ঘরিয়া, নাস্তিপুর ও বড়বলদিয়া গ্রামে পৃথক ৫টি কর্মি সমাবেশে এসব কথা বলেন চুয়াডাঙ্গা-২ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক হাশেম রেজা।
এদিন বিকালে জিরাট সরকারি প্রাইমারী স্কুল প্রাঙ্গনে প্রবীণ আওয়ামী লীগ নেতা দাউদ মÐলের সভাপতিত্বে, সাড়াবাড়িয়া গ্রামে ইসলাম মাষ্টারের সভাপতিত্বে, মদনা বাজারে শফিকুল ইসলামের সভাপতিত্বে, মদনা পাঠানপাড়ায় সাজেদুর রহমান কাদেরের সভাতিত্বে, ছয়ঘরিয়া গ্রামে শমসের আলীর সভাপতিত্বে, নাস্তিপুরে খোকনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের সভাপতিত্বে পৃথকভাবে এসব কর্মি সভা অনুষ্ঠিত হয়।
এদিনের গণসংযোগ ও সমাবেশে আরো বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, সালাহউদ্দীন, আব্দুল মজিদ মোল্লা, জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাজিদুর রহমান কাদের, রিপন, রঞ্জু, লিটসহ আরো অনেকে।
