জীবননগর ও দামুড়হুদা উপজেলা বিএনপির কর্মিসভায় কেন্দ্রীয় নেতা বাবু খান

আপলোড তারিখঃ 2018-10-14 ইং
জীবননগর ও দামুড়হুদা উপজেলা বিএনপির কর্মিসভায় কেন্দ্রীয় নেতা বাবু খান ছবির ক্যাপশন:
খালেদা জিয়ার মুক্তি ছাড়া এ দেশে কোন নির্বাচন নয়! আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগর ও দামুড়হুদা উপজেলা বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জীবননগর আন্দুলবাড়ীয়াস্থ বিএনপি নেতা বাবু খানের নিজ বাসভবনে এ কর্মিসভার আয়োজন করা হয়। জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, বিজিএমই’র সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপত্বি আলহাজ¦ মাহমুদ হাসান খান বাবু। প্রধান অতিথির বক্তব্যে বাবু খান বলেন- আমি একটি উদাহরণ দিতে চায়, আওয়ামী লীগ ও আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিনিয়ত বিএনপি’র কথা বলছে, যে বিএনপি এমন একটা দল যে দলের কোন অস্তিত্ব নাই, মানুষ তাদেরকে ভালোবাসে না, বিএনপি বিগত ১০ বছরে ১০ মিনিটও কোন আন্দোলন করতে পারিনি এবং পারবে না ইত্যাদি-ইত্যাদি। বাবু খান প্রশ্ন রেখে বলেন, যে দলের নাকি ভিত্তি নাই, সে দলকে নিয়ে এত মাথা ব্যাথা কেন আপনার। এর কারণ বিএনপিকে উস্কানি দেয়া। উস্কানি দিয়ে যেন আমরা একটা হঠকারী সিদ্ধান্ত নিই। হঠকারী রাজনীতি করি। হঠকারীতার সুযোগে তারা যেন হঠকারী সৃষ্টি করে আমাদের গায়ে কলঙ্কের কালিমা লেপে দিয়ে বলবে বিএনপি একটা হঠকারি দল বা সন্ত্রসীদল। ভাইয়েরা আমার আবার আন্দোলনের ডাক আসবে। আমরা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবো নিয়মতান্ত্রিক রাজনীতি করার জন্য। নিরপেক্ষ নির্বাচন হতে হবে, যে নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিতে পারবে। বিএনপি কোন আন্ডারগ্রাউন্ডের দল নয়। বিএনপি একটি গণতান্ত্রিক দল। আর গণতন্ত্রে বিশ^াস করে বলেই বিএনপি দিনের আলোতে রাজনীতি করে, অন্ধকারে নয়। বর্তমান সরকার নির্বাচনকে কিভাবে পিছানো যায় বিভিন্নভাবে সেই পাঁয়তারা করছে। কারণ তাদের পায়ের তলায় মাটি নেই এবং জনগণ তাদের সাথে নেই। বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এ দেশে কোন নির্বাচন নয়। সভায় এছাড়া আরো বক্তব্য রাখেন, হাসাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দীন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ডা. ওসমান গনী, জীবননগন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুর রশিদ, সীমান্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবদল নেতা মঈন উদ্দীন ময়েন, জীবননগর পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা হযরত আলী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, বিএনপি নেতা আবু জাফর, কেডিকে ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা মনোয়ার হোসেন মাস্টার, সাবেক সেনা সদস্য শহিদুল ইসলাম, যুবদল নেতা রফিউল আলীম, সাবেক ইউপি মেম্বার বজলুর রহমান টুটুল, ওমেদুল হক মেম্বার, আশাদুল হক মালিতা মেম্বার, উথলী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার সেলিম রেজা। সভায় উপস্থিত ছিলেন ইউপি মেম্বার ও সাবেক সেনা সদস্য আলতাফ হোসেন, বিএনপি নেতা স্বপন, গনী, মনোহরপর ইউনিয়ন বিএনপি’র ও উপজেলা যুবদল নেতা কামরুজ্জামান, বৃহত্তম বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, শফিউদ্দীন শফি, ঈদবারী মেম্বার, টিপু মেম্বার, আমিনুল মেম্বার, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, বাঁকা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুন্সী আবুল কাশেম, ইউপি মেম্বার আবুল বাশার, সামাদ মেম্বার, হাফিজুর রহমান, সীমান্ত ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বদর উদ্দীন বাদল প্রমূখ। এছাড়াও তিনি চুয়াডাঙ্গা, দামুড়হুদা, দর্শনা, ও তিতুদহ-বেগমপুর বিএনপি’র দলীয় নেতাকর্মিদের সাথে পৃথক-পৃথক আলোচনা সভা করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা ফরিদুল ইসলাম শিপলু, সাবেক প্রচার সম্পাদক হামিদুল হক টুটুল, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা ছাত্রদল নেতা জাকের মোহাম্মদ শামীম, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনু, সহ-সভাপতি ও জেলা যুবদলের নেতা মোকাররম হোসেন, বেগমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী, তিতুদহ ইউপির চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক ইউপি মেম্বার আব্দুল ওয়াহেদ, দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, পৌর যুবদল নেতা নাহারুল ইসলামসহ আরো অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)