ছবির ক্যাপশন:
মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে
নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বৃষ্টি ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা পযর্ন্ত ফরিদপুর, নওদা বন্ডবিল, গোবিন্দপুর বাজার, সোনাপট্টি, হলুদ পট্টি, লাল ব্রিজ, কালিদাসপুর সাদা ব্রিজ, মুন্সিগঞ্জ, ব্রিজ মোড়, পিটিআই মোড়সহ আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন তিনি।
পথসভায় প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন পুরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার নেতৃত্বে বিগত ৯ বছরে দেশ আর্থ-সামাজিক সূচকসহ প্রতিটি ক্ষেত্রে আশাতীত সাফল্য অর্জন করেছে। এ সময়ে মাথাপিছু আয়, রিজার্ভ, রেমিটেন্স বৃদ্ধিসহ এখন মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের প্রবৃদ্ধি ৫.৫৭ থেকে ৭.২৮ শতাংশে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় ৮৪৩ থেকে ১ হাজার ৬১০ মার্কিন ডলার। বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ভিশন নিয়ে দেশ এখন এগিয়ে চলেছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দূর্নীতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে কাজ করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকছেদ আলী, বীর মুক্তিযোদ্ধা শওকত তরফতদার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, মুক্তার হোসেন, আলমাডাঙ্গা থানা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহাক আলী বিশ্বাস, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু, সদর থানা কৃষক লীগের আহŸায়ক আব্দুল মতিন দুদু, যুগ্ম সম্পাদক ইলতুত হোসেন আলো প্রমূখ।
