চুয়াডাঙ্গার গুলশানপাড়ায় চোর! বাড়ি মালিকের চিৎকার চেচামেচি

আপলোড তারিখঃ 2018-10-13 ইং
চুয়াডাঙ্গার গুলশানপাড়ায় চোর! বাড়ি মালিকের চিৎকার চেচামেচি ছবির ক্যাপশন:
সন্দেহে যুবককে উত্তেজিত এলাকাবাসীর গণধোলাই নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় চোর সন্দেহে কাজল (৩০) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গণধোলাইয়ের শিকার কাজল চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ার মৃত শাহ নেওয়াজের ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে কাজল গুলশানপাড়ার একটি বাড়িতে মোটরসাইকেল চুরির জন্য প্রবেশ করে। এতে বাড়ির মালিক বিষয়টি বুঝতে পেরে চোর বলে চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন কাজলকে ধরে ফেলে। একপর্যায়ে উত্তেজিত এলাকাবাসী কাজলকে গণধোলাই দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, অভিযুক্ত কাজল বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলে আমার মা হাসপাতালের কাপড় ধৌতের কাজ করার সুবাদে গুলশানপাড়ার মিনারুলের বাড়িতে ল-ি করতে দেয়। গতকাল সন্ধ্যার পর আমি কাপড় নিয়ে আনতে গেলে আমাকে চোর সন্দেহে গণপিটুনি দেয় এলাকাবাসী। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ছিল বলে জানায় কর্তব্যরত চিকিৎসক। তবে এ ব্যাপারে আহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)