চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মেয়র জিপু চৌধুরী

আপলোড তারিখঃ 2018-10-13 ইং
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মেয়র জিপু চৌধুরী ছবির ক্যাপশন:
স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা আগামী নির্বাচনে ভূমিকা রাখবে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার সময় চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হল প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য আতিউর রহমান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান এ্যাড. আশরাফ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে প্রদান করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। প্রধান অতিথি এ্যাড. আশরাফ তার বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মিকে নিজ নিজ এলাকার জনগণের সঙ্গে সু-সম্পর্ক গড়ে তোলার আহবান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কাজ করার পরামর্শ দেন। প্রধান বক্তা জিপু চৌধুরি তার বক্তব্যে বলেন- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবে রূপান্তরিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে একটি উন্নত দেশের তালিকায় এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতীক নৌকা। তাই নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেই আমাদের বিজয় সুনিশ্চিত। দেশের চলমান উন্নয়ন বাস্তবায়নে শেখ হাসিনার নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তিনি আরো বলেন, আজ স্বেচ্ছাসেবক লীগ দলীয় অঙ্গ সংগঠন হিসেবে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। তিল তিল করে গড়া এই সংগঠনটি আজ অন্যতম সংগঠনে পরিণত। তাই আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে স্বেচ্ছাসেবক লীগই হবে আওয়ামী লীগের মূল চালিকা শক্তি। `` উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নাজমুল হোসেনকে সভাপতি ও খাইরুল ইসলাম টোকনকে সাধারণ সম্পাদক করে ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলো-সিনিয়র সহ-সভাপতি মামুন শেখ, সহ-সভাপতি রকিব উদ্দীন রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা শাহরিয়ার দিশান, সাংগঠনিক সম্পাদক সেলিম মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম-২, প্রচার সম্পাদক মিন্টু সোহেল শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহিম-২। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা কৃষক লীগের সভাপতি ও মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিফাত ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। সমাবেশে আরো বক্তব্যে রাখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান হাফিজ, সাইফুল ইসলাম, ইমরান আহম্মেদ বিপ্লব, তাপছির আহম্মেদ লাল, মাফিজুর রহমান মাফি, আবু তাহের, আব্দুল আলিম, খাইরুল ইসলাম, আসাদুজ্জামান (সবুজ), সামাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান, শরিফ, পাপেল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য এ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ, শরিফ হোসেন দুদু, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নেফাউর রহমান ডেভিড, প্রচার সম্পাদক জাকারিয়া, জেলা কৃষক লীগের সদস্য আ. হালিম ভুলন, ইছানুল, মাছুম, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক শেখ সামী তাপু, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, ছাত্রলীগ নেতা নিপ্পন, শাওন, কানন, তাওরাত প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)