আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা-কুষ্টিয়া রোডে সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের বৃদ্ধ কৃষক আইয়ুব আলী নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে আইয়ুব আলী ওরফে আইয়ুব কালা (৬০) শুক্রবার বিকালে এক খাচি ডিম কিনে বাইসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি বাসের সাথে ধানের বস্তা বোঝায় একটি লাটাহাম্বারের ধাক্কা লাগে। এসময় বাইসাইকেল আরোহী আইয়ুবের বাসের সাথে ধাক্কা লেগে রাস্তার উপর ছিটকে পড়ে। সে সময় লাটাহাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে আইয়ুবের শরীরের উপর দিয়ে চলে যায়। আইয়ুব ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে আইয়ুবের বাড়ির লোকজন তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। দুর্ঘটনায় আইয়ুবের শরীর খ--বিখ- হয়ে যায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাটাহাম্বারটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ সংবাদ লেখা পর্যন্ত বাস বা বাসের ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি।
