গ্যাংরিন রোগে আক্রান্ত দামুড়হুদার ডালিম!

আপলোড তারিখঃ 2018-10-13 ইং
গ্যাংরিন রোগে আক্রান্ত দামুড়হুদার ডালিম! ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: পায়ের গ্যাংরিণ রোগ আমার সবকিছু কেড়ে নিয়েছে। শৈশবে মাকে হারিয়েছি। বছর ঘুরতে না ঘুরতে বাবা বিয়ে করলেন অন্যত্র। বর্তমানে স্ত্রীও ছেড়ে চলে গেছে। পায়ের যন্ত্রনায় আর বাঁচতে ইচ্ছে হয় না। কিন্ত আত্মহত্যা মহাপাপ। তাই করছি না। আমাকে কেউ যদি একটু সাহায্য করতো। এমনই বিলাপের সুরে আকুতি জানাচ্ছিল দামুড়হুদা দশমীপাড়ার অসহায় যুবক ডালিম। সে ভাল হয়ে আবারও ফিরতে চাই চাকরিতে। করতে চাই দেশের সেবা। জানা গেছে, দামুড়হুদা উপজেলা সদরের দশমীপাড়ার নাসির উদ্দীনের ছেলে ডালিম হোসেন (৩০)। তার বয়স যখন ৩ কি ৪ বছর ওই সময় তার মা মারা যায়। বছর ঘুরতে না ঘুরতে বাবা নাসির উদ্দীন আবারও বিয়ে করেন। সৎ মায়ের সংসারে লেখাপড়া বেশিদুর এগিয়ে নিতে পারেনি সে। কোনমতে নবম শ্রেণিতে ওঠার পরই ইতি টানতে হয় লেখাপড়ার। এর কিছুদিন পর সে আনছার ভিডিপির প্রশিক্ষন গ্রহন করে। প্রশিক্ষন শেষে আনছার ভিডিপিতে খ-কালিন চাকরিও পায় সে। প্রায় ১২ বছর আগে খুলনা তেরখাদায় আনছার ভিডিপিতে চাকরি করার সময় পরিচয় হয় তেরখাদার মেয়ে শাহানাজ খাতুনের সাথে। পরিচয় থেকে পরবর্তীতে বিয়ে। তাদের সংসার জীবন ভালই চলছিল। বর্তমানে তাদের সংসারে ৯ বছর বয়সী মুনমুন নামের একটি মেয়ে রয়েছে। ডালিম স্ত্রী-সন্তান নিয়ে কয়েক বছর আগে তেরখাদা থেকে এলাকায় ফিরে আসে এবং বিভিন্ন সময়ে আনছার ভিডিপির খ-কালিন কাজ করে আসছিল। প্রায় বছর খানেক আগে অনেকটা হঠাৎ করেই তার ডান পায়ের অগ্রভাগ গ্যাংরিণে আক্রান্ত হয়। পায়ে গ্যাংরিণ হওয়ায় তাকে আর কোন কাজেরই সুযোগ দেয়নি কেউই। পিতা থাকলেই তারই ঠিকমত দিন চলেনা। কাজ হারিয়ে এর-ওর কাছে চেয়ে-চুন্তে কোন রকম সংসার চলে গেলেও টাকার অভাবে করাতে পারেনি পায়ের সুচিকিৎসা। বর্তমানে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। বর্তমানে পায়ের যন্ত্রনা নিয়ে সারাদিন দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে টাকার সন্ধানে। তার আকুতি আমাকে কেউ যদি পায়ের চিকিৎসার জন্য একটু সাহায্য করতো। তাহলে ভাল হয়ে আবারও ফিরতে পারতাম চাকরিতে। করতে পারতাম দেশের সেবা। বিষয়টির মানবিক দিক বিবেচনায় নিয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার, জেলা আনছার-ভিডিপি অফিসারসহ সমাজের বিত্তবানদের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন অসহায় যুবক ডালিম

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)