আলুকদিয়া ৪নং ওয়ার্ডের কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস

আপলোড তারিখঃ 2018-10-13 ইং
আলুকদিয়া ৪নং ওয়ার্ডের কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস ছবির ক্যাপশন:
আ.লীগ সরকার জনগনকে নিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ৪নং ওয়ার্ডে কর্মি সমাবেশ করেছেন। গতকাল শুক্রবার তিনি এ গণসংযোগ ও কর্মি সমাবেশ করেন। কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার ছিল জনবান্ধব সরকার। বর্তমানেও আওয়ামী লীগ সরকার জনগনকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুই আমাদের সেই মহত্তম নেতা যিনি গোটা জাতিকে নিজের জীবন উৎসর্গ করে ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছিলেন। যার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা। আওয়ামী লীগ সরকার দেশের কথা চিন্তা করে আওয়ামী লীগ সরকার ছাড়া যেই সরকার ক্ষমতায় এসেছে তারাই বিদেশে প্রচুর সম্পদের পাহাড় গড়ে তুলেছে। তাই দেশের উন্নয়নের জন্য আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসুন। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুজ্জামান নান্নু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার ওবায়দুল হক কাজল, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রিজিক, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য মুকুল আলী, আলুকদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন লুলু, খোদা বক্স, শামসুল, শফি, কালু, আব্বাস, রবিউল, রাজু, আওরঙ্গজেব টোকন, শাহিন আলম, মাদুল আলী, শিমুল, মঞ্জুরুল ইসলাম, আকাশ, আশিক নাজমুল হোসেন, লিটন, সুরুজ প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)