জীবননগর ইয়ুথ লিডারশীড ও বন্ধু রক্তদান কেন্দ্রের ব্যতিক্রম উদ্যোগ

আপলোড তারিখঃ 2018-10-13 ইং
জীবননগর ইয়ুথ লিডারশীড ও বন্ধু রক্তদান কেন্দ্রের ব্যতিক্রম উদ্যোগ ছবির ক্যাপশন:
জনসাধারণের চলাচলে ভৈরব নদীতে হবে বাঁশের সাকো! জীবননগর অফিস: জীবননগর পৌর এলাকার আশতলাপাড়া ও বাঁকা ইউনিয়নের প্রতাপপুর মাঝখান দিয়ে বয়ে গেছে ভৈরব নদী। যার কারণে বাঁকা ইউনিয়নের মানুষকে পৌর এলাকায় আসতে এবং পৌর এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন প্রয়োজনে বাঁকা ইউনিয়নের প্রতাপপুরসহ অন্যান্য গ্রামগুলো যেতে অনেক ঝামেলা পোহাতে হয়। এই ঝামেলা থেকে মুক্তি দিতে এবং বাঁকা ইউনিয়নবাসীর সাথে পৌরবাসীর সম্পর্ক আরো সহজলভ্য করতে জীবননগর একটিভ সিটিজেনস ইয়ুথ লিডারশীড ও বন্ধু রক্তদান কেন্দ্র এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে। এই সংগঠন দু’টি জীবননগর পৌর ও বাকা ইউনিয়নের সাধারণ মানুষকে সাথে নিয়ে ভৈরব নদীর মাঝামাঝি বাঁশের সাকো নির্মাণ করার লক্ষে এক গতকাল বিকাল ৪টায় এক মতবিনিময় করেছে। জীবননগর একটিভ সিটিজেনের সদস্য নাছরিনের উপস্থাপনায় মতবিনিময় সভায় উপস্থিত থেকে সাকো নির্মাণ বিষয়ে সার্বিক আলোচনা করেন পৌর কাউন্সিলর হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, জীবননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান, সাংবাদিক চাষী রমজান, মিঠুন মাহমুদ, মাসুদ, লাবনী, রকি প্রমূখ। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন একটিভ সিটিজেনের সদস্য রবিন, ইব্রাহিম, জনি, রনি, মুরাদ, ওয়াসিম, মিম, ইরানী, বর্ণা, সোনিয়া, জান্নাত প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)