ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলায় ৫ আসামি রিমান্ডে

আপলোড তারিখঃ 2018-10-11 ইং
ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলায় ৫ আসামি রিমান্ডে ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট: ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা দায়ের হয়েছে বুধবার রাতে। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র শতভাগ নিশ্চয়তা দিয়ে ফেসবুকে প্রচার করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া পাঁচ যুবকের বিরুদ্ধে পল্টন থানায় এ মামলা দায়ের করে সিআইডি। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ধারা ২৩(২), ২৪(২) ও ২৬(২)সহ পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০-এর ৪/১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। গ্রেফতার পাঁচজনকে এই মামলায় দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার নজরুল ইসলাম মোল্যা এ তথ্য জানিয়েছেন। আসামিরা হলো- পিরোজপুরের ভা-ারিয়ার কাউসার গাজী, চাঁদপুরের মতলবের সোহেল মিয়া, মাদারীপুরের কালকিনির তারিকুল ইসলাম শোভন, নওগাঁর রুবায়াইত তানভির আদিত্য ও টাঙ্গাইলের কালিহাতীর মাসুদুর রহমান ইমন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)