জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক স্থগিত

আপলোড তারিখঃ 2018-10-11 ইং
জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক স্থগিত ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট: জাতীয় ঐক্যের পূর্বঘোষিত বৈঠক স্থগিত করা হয়েছে। ঐক্যকে চূড়ান্তে রূপ দিতে জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফেরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসায় বৈঠকটি হওয়ার কথা ছিল। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার ওই বৈঠকে বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন সাংবাদিকদের জানান, ড. কামাল হোসেন হঠাৎ অসুস্থ বোধ করায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় বৈঠকটি স্থানান্তর করা হয়। রাত ৯টায় রবের বাসায় ঐক্য প্রক্রিয়ার নেতাদের বৈঠকে বসার কথা থাকলেও শেষ পর্যন্ত বৈঠকটি স্থগিত করা হয়। বিষয়টি নিশ্চিত করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বৈঠকটি বাতিল করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)