গাংনীর রাইপুরে সড়ক দূর্ঘটনায় নিহত যুবলীগ নেতা মানিক ও সাবেক ছাত্রলীগ নেতা মরহুম মিলনের দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2016-11-19 ইং
গাংনীর রাইপুরে সড়ক দূর্ঘটনায় নিহত যুবলীগ নেতা মানিক ও সাবেক ছাত্রলীগ নেতা মরহুম মিলনের দোয়া মাহফিল ছবির ক্যাপশন:

`Gangni

গাংনী অফিস: মেহেরপুরের গাংনীর রাইপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ইউপি যুবলীগের নেতা এনামুল হক মানিকের ও সাবেক ছাত্রলীগ নেতা মরহুম জাহাঙ্গীর আলম মিলনের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাইপুর ঈদগাহ মাঠে এ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনাসভায় ইউপি যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান রিটন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পেরেশান ও রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জেলা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, মুক্তিযুদ্ধের স্মৃতিপাঠাগারের সহ-সভাপতি ইয়াছিন রেজা, উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন, ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবিব, ছাত্রলীগ নেতা মনির`ল ইসলাম ও নুর ইসলাম প্রমূখ। দোয়ার মাহফিল পরিচালনা করেন ইকুরী জামে মসজিদের ইমাম বদিউজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)