মেহেরপুরে মোটরশ্রমিক ইউনিয়নের মানববন্ধন

আপলোড তারিখঃ 2018-10-11 ইং
মেহেরপুরে মোটরশ্রমিক ইউনিয়নের মানববন্ধন ছবির ক্যাপশন:

মেহেরপুর অফিস: সারাদেশের ন্যায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিল করার লক্ষে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা মটরশ্রমিক ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। এসময় জেলা মটরশ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রমেজ উদ্দিন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, লাইন সম্পাদক সেরেগুও ইসলাম, গাংনী শাখা ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আশা, বামুন্দী শাখার সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, মুজিবনগর শাখার সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক বাবুসহ জেলা মটরশ্রমিক ইউনিয়নের সকল সদস্যরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখে সকল মামলায় জামিন যোগ্য বিধান করা। শ্রমিকের দন্ডে ৫ লক্ষ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থ দন্ডের বিধান যুক্ত করতে হবে। সড়ক দুর্ঘটনায় জটিল মামলায় তদন্ত কমিটিতে শ্রমিক ও মালিক প্রতিনিধিকে অর্ন্তগত করবে হবে। ৮টি দাবি নিয়ে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা মটরশ্রমিক ইউনিয়ন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)