জীবননগরে ফ্রি সিম দেয়ার নামে প্রতারণা!

আপলোড তারিখঃ 2018-10-11 ইং
জীবননগরে ফ্রি সিম দেয়ার নামে প্রতারণা! ছবির ক্যাপশন:

জীবননগর অফিস: জীবননগরে ফ্রিতে টেলিটক সিম দেয়ার নামে সাধারণ গ্রাহকদের সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে। জীবননগর পৌরসভার ৪নং ওয়ার্ডের দোয়ারপাড়া ও মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, গত মঙ্গলবার ও বুধবার দুইদিন যাবত সকাল থেকে বিকাল পর্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে ফ্রিতে টেলিটক মোবাইল সিম দেয়ার নাম করে তাদের হাতের ফিঙ্গার ও ভোটের আইডি নাম্বার নিয়ে একটি চক্র বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করে চলেছে। এই প্রতারণার শিকার পৌরসভার ৪নং ওয়ার্ড দোয়ারপাড়ার উজ্বল অভিযোগ করে বলেন, গত বুধবার দোয়ারপাড়া গ্রামের আমিনুরের ছেলে শান্তসহ বেশ কিছু ব্যক্তি আমাদের পাড়ায় এসে ফ্রিতে টেলিটক সিম দেয়ার কথা বলে এবং রেজিস্ট্রেশন করার জন্য হাতের ফিঙ্গার ও ভোটের আইডি কাডের নাম্বার নিয়ে চলে যায়। তাদের নিকট সিম কার্ডের কথা বললে তারা বলে সময় মত আপনাদের সিম কার্ড বাড়ি পৌছে দিব। একই অভিযোগ করে দোয়ারপাড়া গ্রামের সলেমান, গফুর, জুমা বলেন- সিম কার্ড না দিয়েই তারা চলে যায়। সিম কার্ডের দেয়ার বিষয় শান্তর নিকট গেলে তাকেও বাড়িতে পাওয়া যায় না। এদিকে হাতের ফিঙ্গার আর ভোটের আইডি নাম্বার নিয়ে চলে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে শান্তর সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্যে নেয়া সম্ভব হয়নি। তথ্যনুসন্ধানে এবং ভুক্তভোগী সুত্রে জানা গেছে, একটি চক্র মোটা অংকের টাকা হাতানোর জন্য বিভিন্ন এলাকায় ফ্রি সিম কার্ড দেয়ার নাম করে যে সমস্ত ব্যক্তির হাতের ফিঙ্গার আর আইডি নাম্বার নিয়েছে তাদের সকলের নামে একটি করে টেলিটক সিম কার্ড ইস্যু হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, যে বিষয়ে অভিযোগ উঠেছে এ বিষয়ে থানাতে কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ এলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো। এদিকে সিম কার্ড দেয়ার নামে প্রতারণা করায় সাধারণ মানুষ হতবাক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)