উথলী ইউপির পক্ষ থেকে কমিউিনিটি ক্লিনিকে অর্থ প্রদান

আপলোড তারিখঃ 2018-10-11 ইং
উথলী ইউপির পক্ষ থেকে কমিউিনিটি ক্লিনিকে অর্থ প্রদান ছবির ক্যাপশন:

জীবননগর অফিস: কমিউিনিটি ক্লিনিকে এসে দরিদ্র মানুষ যাতে সেবাসহ জরুরী ঔষুধ বিনামূল্যে পায় এ জন্য উথলী ইউনিয়ন পরিষদের পক্ষ হতে উথলী কমিউনিটি ক্লিনিককে অর্থ প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ উথলী ইউপির পক্ষ হতে ২১ হাজার ৮শ’ টাকা তুলে দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে। সূত্র জানায়, কমিউনিটি ক্লিনিকে যে ঔষধ সরকারিভাবে সরবরাহ করা হয় তা চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে অনেক সময় ক্লিনিকগুলো হতে দরিদ্র মানুষদের বিনামূল্যের ঔষধ সরবরাহ করা সম্ভব হয়না। এ অবস্থায় অনেক সময় অনুদান নিয়ে ঔষধ কিনতে হয়। সে ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ এগিয়ে আসে। উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষষদের উন্নয়ন সম্বনয় কমিটির সভায় উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল ও উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার হাতে অনুদানের ২১ হাজার ৮শ’ টাকা তুলে দেন। অতিথিরা এ সময় জীবননগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মাহমুদা খাতুন ও সহকারি পরিবার কল্যাণ কর্মকর্তা লতিকা ইয়াসমিন লতার হাতে এ অর্থ তুলে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)