ঝিনাইদহে পরিবহণ শ্রমিকদের মানববন্ধন

আপলোড তারিখঃ 2018-10-11 ইং
ঝিনাইদহে পরিবহণ শ্রমিকদের মানববন্ধন ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস: সড়ক পরিবহণ আইন আংশিক সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পরিবহণ শ্রমিকরা। বৈরী আবহওয়া উপেক্ষা করে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কর্মসূচী পালন করে তারা। এতে জেলার, বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহণের শ্রমিকরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রোকনুজ্জামান রানু, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, সদস্য আমজাদ হোসেনসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, সদ্য পাশ হওয়া সড়ক পরিবহণ আইনের কিছু কিছু স্থানে শ্রমিক স্বার্থ বিরোধী হয়েছে। তারা দ্রুত এই আইন সংশোধনের দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)