আলমডাঙ্গায় চলছে শারদীয় দুর্গা পূজার শেষ প্রস্তুতি

আপলোড তারিখঃ 2018-10-11 ইং
আলমডাঙ্গায় চলছে শারদীয় দুর্গা পূজার শেষ প্রস্তুতি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস: আর মাত্র কয়েকদিন পরেই হিন্দুধর্মের মহাউৎসব দুর্গাপূজা উদযাপন হতে যাচ্ছে। সারাদেশে চলছে ব্যাপক প্রস্তুতি। সে উপলক্ষে আলমডাঙ্গাতে জোর প্রস্তুতি চলছে। এদিকে, আলমডাঙ্গার ৩৫টি মন্দিরে আলমডাঙ্গা সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে দুর্গাপূজার সকল প্রস্তুতি গ্রহণ করা শেষের পথে। দুর্গাপূজা উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার সকল ম-পে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আলমডাঙ্গা প্রতিটি মন্দির নতুন করে রং এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তাছাড়া মেলা প্রাঙ্গনকে নতুন করে সাজানো হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মা দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষী ও স্বরস্বতী প্রতিমা তৈরীর কাজ শেষ। কিছুদিনের মধ্যে রং দিয়ে সাজিয়ে শেষ হবে বলে জানা যায়। গত বছরের তুলনায় এবার আরো বেশি ম-পে পূজা উদযাপন করা হচ্ছে। ইতোমধ্যেই পূজা ম-পের নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসনের সাথে বৈঠক করা হয়েছে। আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের পক্ষ থেকে বলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তারপরও যদি কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। প্রতিটা মন্দিরে পুলিশ ও আনসার পূজা ম-পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)