চুয়াডাঙ্গায় ২ দিনব্যাপি খেলাঘর খুলনা বিভাগের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন আজ দেশবরেণ্য প্রশিক্ষকরা দেবেন শিশুদের নাচ গান আবৃত্তি চারু ও কারু প্রশিক্ষণ নিজস্ব প্রতিবেদক: দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসর। শিশু-কিশোরদের অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী কাজ করে যাচ্ছে খেলাঘর। কেন্দ্রীয় খেলাঘর আসরের আয়োজনে দৈনিক সময়ের সমীকরণ, বিগ বাজার ও অংকুর ক্রাফট এর সহযোগীতায় চুয়াডাঙ্গায় আজ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলাঘর খুলনা বিভাগের প্রশিক্ষণ ক্যাম্প-২০১৮। একই সাথে চুয়াডাঙ্গার শিশুদের জন্য থাকছে নাচ, গান, আবৃত্তি, চারু ও কারু প্রশিক্ষণ। আনন্দের বিষয় প্রশিক্ষণ দিতে আসছেন দেশ বরেণ্য প্রশিক্ষকরা। প্রশিক্ষণ দিবেন কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, মুক্তিযোদ্ধা, অভিনেতা, শিশু সংগঠক, একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য নৃত্যশিল্পী লায়লা হাসান, কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট শিশু সংগঠক ও প্রথিতযশা চিকিৎসক ড. মো. আবু সাঈদ, প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার, বিশিষ্ট রবিন্দ্রসঙ্গীত শিল্পী আব্দুল ওয়াদুদ, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সম্পাদক মন্ডলীর সদস্য তৌহিদ রিপন, আহসান হাবিব খান রিপন, আবৃত্তিকার মিজানুর রহমান ডাবলু, সদস্য বাদল রায়, শাহিন আক্তার, খোন্দকার আশরাফুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য পাবনা জেলা খেলাঘরের সভাপতি হাসানুজ্জামান হাসান ও কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগের সমন্বয়ক শরিফুল ইসলাম সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খেলাঘর চুয়াডাঙ্গার আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি। খেলাঘর খুলনা বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ ক্যাম্পের যুগ্ম আহ্বায়ক মেহেরাব্বিন সানভী জানান, আজ সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে এই প্রশিক্ষণের উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। পরে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে শিশু-কিশোরদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। দুইদিনব্যাপি এই প্রশিক্ষণে খ্যাতনামা প্রশিক্ষকরা শিশুদের নাচ, গান, আবৃত্তি, চারু ও কারুসহ মোট পাচঁটি বিষয়ে প্রশিক্ষণ দেবেন। খেলাঘর খুলনা বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ ক্যাম্পের দপ্তর সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায় জানান, প্রশিক্ষণ ক্যাম্পে খেলাঘর আসরের সাংগঠকদের আরো দক্ষ সংগঠক হিসেবে গড়ে উঠার জন্য ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ সেন্টারে খুলনা বিভাগের দশ জেলার ত্রিশটিরও অধিক শাখা আসরের সংগঠকদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ প্রদান করবেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সংগঠকরা। খেলাঘর খুলনা বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ ক্যাম্পের আহ্বায়ক কাজল মাহমুদ জানান, শিশুদের দৈহিক পরিপুষ্টির জন্য যেমন দরকার সুষম খাদ্য ও মুক্ত আলো-বাতাস, তেমনি মানসিক পরিপুষ্টির জন্য দরকার সংস্কারমুক্ত উদার পরিবেশ। অন্ধবিশ্বাস, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতা বর্জন এবং বৈজ্ঞানিক ধ্যান-ধারণা প্রসারের মধ্য দিয়ে গড়ে উঠতে পারে সেই বাঞ্ছিত পরিবেশ। এই মানবিক সম্পর্ক আরও প্রসারিত করার লক্ষ্যে কাজ করছে খেলাঘর। এসময় তিনি আরো জানান, দুইদিনব্যাপি খেলাঘর খুলনা বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ ক্যাম্প শেষে আগামি ১৩ অক্টোবর শনিবার চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, মুক্তিযোদ্ধা, অভিনেতা, শিশু সংগঠক একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য নৃত্যশিল্পী লায়লা হাসান। কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্য বিশিষ্ট রবিন্দ্রসঙ্গীত শিল্পী আব্দুল ওয়াদুদ, কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট শিশু সংগঠক ও প্রথিতযশা চিকিৎসক ড. মো. আবু সাঈদ, প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলি দেলোয়ার মজুমদার, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদক মন্ডলীর সদস্য তৈাহিদ রিপন, আবৃত্তিকার মিজানুর রহমান ডাবলু, সদস্য আহসান হাবিব খান রিপন, বাদল রায়, শাহিন আক্তার, খোন্দকার আশরাফুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য পাবনা জেলা খেলাঘরের সভাপতি হাসানুজ্জমান হাসান ও কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগের সমন্বয়ক শরিফুল ইসলাম সেলিম।
