রায়ের প্রতিবাদে বিএনপির ৭ দিনের কর্মসূচি

আপলোড তারিখঃ 2018-10-11 ইং
রায়ের প্রতিবাদে বিএনপির ৭ দিনের কর্মসূচি ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদ- এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে ফাঁসির আদেশ দেওয়ার প্রতিবাদে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন। গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্য রয়েছে, বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ১৩ অক্টোবর সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, ১৪ অক্টোবর সারাদেশে যুবদলের বিক্ষোভ মিছিল, ১৫ অক্টোবর সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। ১৬ অক্টোবর ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি। এছাড়া, ১৭ অক্টোবর ঢাকাসহ সারাদেশে মহিলা দলের মানববন্ধন ও ১৮ অক্টোবর ঢাকাসহ সারাদেশে মানববন্ধন করবে শ্রমিক দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)