অখুশি নই, পুরোপুরি সন্তুষ্টও নই: ওবায়দুল কাদের

আপলোড তারিখঃ 2018-10-11 ইং
অখুশি নই, পুরোপুরি সন্তুষ্টও নই: ওবায়দুল কাদের ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই রায়ে আমরা অখুশি নয়। আবার পুরোপুরি সন্তুষ্টও নই।’ গতকাল বুধবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ ঘোষিত রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদ-ের আদেশ দেয়া হয়েছে। যাবজ্জীবনপ্রাপ্ত ১৯ জনের মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তত্কালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। এছাড়াও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। তারেক রহমানের যাবজ্জীবন হওয়ার বিষয়ে ইঙ্গিত করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, ‘এই ঘটনার মাস্টারমাইন্ডকে দেশের জনগণ তা জানে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)