চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত ১৩

আপলোড তারিখঃ 2018-10-11 ইং
চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত ১৩ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ মোট ১৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পৃথকস্থানে এ সকল দুর্ঘটনা সংগঠিত হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মিদের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের প্রত্যেকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পৃথক এ সড়ক দুর্ঘটনায় আহতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বিশ্বাসপাড়ার শাহজামালের মেয়ে শারমিন (৫), দামুড়হুদা ইউনিয়নের আলুকদিয়ার চকপাড়ার শহিদুলের ছেলে নজরুল (২৫), দৌলতদিয়াড় সর্দারপাড়ার ওয়াজেদ আলীর ছেলে সৌরভ (৪৫), আন্দুলবাড়িয়ার তুহিন (১৮), হাতিকাটা স্কুলপাড়ার মৃত রজব আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৫), মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃত রাহাত শেখের ছেলে শাহিদ শেখ (৩৫) ও একই পরিবারের মুন্সিগঞ্জ নিমতলা সরকারি আবাসনের মালক খন্দকারের স্ত্রী আনোয়ারা (৪০), আনোয়ারার দুই ছেলে আলমগীর (২৫), আব্দুল আলীম (১৮), শান্তনা (২০), রোজিনা (৪০), রোকেয়া (৫০) ও শেফালী খাতুন (৪৫)। চুয়াডাঙ্গা শহরসহ নয়মাইল বাজার, ডিঙ্গেদহ, দৌলতদিয়াড়, হাতিকাটা বাজারসহ আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ সকল দুর্ঘটনা ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)