জমি নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-10-11 ইং
জমি নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নে নিয়ালপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে শুভ (২৩) নামের এক যুবক গুরুত্বর আহত হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে নিয়ালপুর খেলার মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শুভ চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নে নিয়ালপুর গ্রামের দক্ষিণপাড়ার কালামের ছেলে। জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে শুভর পরিবারের সাথে শুভর মামা জাহাঙ্গীরের পরিবারের বিবাধ চলে আসছিলো। যার জের ধরে গতকাল রাতে মামাতো ভাই জাহাঙ্গীরের ছেলে আরাফাত (১৮) এর সাথে শুভর বাকবিতন্ডা বাধে। একপর্যায়ে আরাফাত একটি হাতুড়ি এনে শুভকে পিটিয়ে জখম করে। এ সময় স্থানীয়দের সহায়তায় শুভর পরিবারের সদস্যরা শুবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)