২১ শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় সন্তোষজনক হওয়ায়

আপলোড তারিখঃ 2018-10-11 ইং
২১ শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় সন্তোষজনক হওয়ায় ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে আনন্দ মিছিল ডেস্ক রিপোর্ট: ২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় সন্তোষজনক হওয়ায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিরা। গতকাল বুধবার রায় ঘোষনার পর তারা এ আনন্দ মিছিল ও মিষ্টমুখ করেন। নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, ২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় দেয়ায় এবং তা জনগণের পক্ষে যাওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। রায় ঘোষণার পরপরই চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি কোর্ট মোড় হতে শুরু হয়ে শহীদ হাসান চত্ত্বর প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা পৌরসভায় এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুসহ ছাত্রলীগ নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পৌর মেয়র তার বক্ত্যবে বলেন, ২০০৪ সালের ২১ শে আগষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে তৎকালীন বিরোধী দল বিএনপি নেতাকর্মীরা হাওয়া ভবনে বসে গ্রেনেড হামলার পরিকল্পনা করে এবং সমাবেশে পরপর গ্রেনেড হামলা চালায়। ভয়াল সেই গ্রেনেড হামলায় নিহত হন মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভী রহমানসহ আওয়ামীলীগের ২৪ জন নেতাকর্মী। মূলত তাদের প্রধান টার্গেট ছিল আমাদের প্রিয় নেত্রী বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রানে মেরে ফেলা। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে নেত্রী সেদিন বেঁচে যান। সেদিন বহু সংখ্যক নেতাকর্মী গুরুতর আহত হন। বিএনপি সরকার ক্ষমতায় থাকায় তাদের এই জঘন্যতম কুকর্মকে চাপা দিয়ে রাখার চেষ্টা করে। আজ দীর্ঘ ১৪ বছর পর সেই চেপে থাকা মামলার রায় দিয়েছেন বিজ্ঞ আদালত। সেই মিথ্যা নাটকের অবসান ঘটিয়ে আবারো প্রমাণ হয়ে গেলো সত্য কখনো চাপা থাকে না। মামলায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফরজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদন্ড ও তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিজ্ঞ আদালত। বাংলাদেশের জনগণ এই রায়কে মেনে নিলেও সকলের দাবী জঘন্যতম হামলার আসল মদদ দাতা তারেক রহমানের ফাঁসি চায় যাতে করে এই সোনার বাংলার মাটিতে আর কখনো এই ধরনের ঘটনা করবার কেউ সাহস না পায়। উক্ত আনন্দ মিছিল ও সমাবেশে ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. জানিফসহ অন্যান্যরাও একই বক্তব্য রাখেন এবং একই সাথে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ তারেক রহমানের ফাঁসির জোর দাবী জানায়। এছাড়া উক্ত আনন্দ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক সেক সামী তাপু, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন পিন্টু, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আসাদুজ্জামান সবুজ, ২নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবীক লীগের সভাপতি মো. ফারুক, সাধারণ সম্পাদক মিলন শেখ, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. বুদো, ইমরান শেখ, রাশিদুল ইসলাম পাপেল, আরিফ হোসেন রানা, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ নেতা ইব্রাহীম শেখ ইমরান, সেবদুল, আফ্রিদি, প্লাবন খান, পাপন হাসান সবুজ, গোতম শর্মা, হাফিজ ইমন, হাবিবুর, মিশন, রবিন, হৃদয়, সাগর, নিশান, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ নেতা রাকিব, কামরান, রাসেল, স্বাধীন, রকিব, আলামিন, মিজান, আশিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নিপ্পন, কানন, হিমু, আরাফাত প্লাবন, ফারহান রাব্বি, ইসতিয়াক সিথুন, আরিফিন সজীব, এলাহী তৌফিক, সেলিম, আনিস, রোকন, তাজিব, জুনায়েদ, মেহেদী হাসান, জাহিদ, সাফিন, রিদয়, তামিম, ফয়সালসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। `` এদিকে, ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক জিয়ার যাবজ্জীবন রায়ের অসোন্তস প্রকাশ করে তার ফাঁসির দাবিতে এবং অন্যান্য আসামীদের মৃত্যুদ-ের রায়কে স্বাগত জানিয়ে মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল বুধবার সন্ধ্যার পরে আ.লীগের দলীয় কার্যালয় থেকে জেলা শহরে মিছিল বের করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। মিছিলটি কবরী রোড হয়ে কলেজ রোড, কোর্ট মোড় হয়ে শহীদ হাসান চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন টিটু, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক অর্থ সম্পাদক রিমন হোসেন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ ও অয়ন হাসান জোয়ার্দ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম, তানভির আহম্মেদ সোহেল, শেখ রাসেল, পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, হিরক, জান্নাত, মেশাসহ চুয়াডাঙ্গা জেলা, সরকারি কলেজ, পৌর ও সদর উপজেলা ছাত্রলীগের স্ব-স্ব ইউনিটের নেতাকর্মিরা। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ে এসে জেলা ছাত্রলীগের নেতাকর্মিরা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে মিষ্টি মুখ করান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল মল্লিক। অপরদিকে, ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার তারেক জিয়ার ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ। গতকাল বুধবার জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে সন্ধ্যা ৭ টায় বিক্ষোভ মিছিলটি বের হয়ে চৌরাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি খালিদ ম-লের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আসাদুর জামান আসাদ, সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ রতন, ওয়াসিম আলী, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, আবু সাইদ লিংকন, সাহেব আলী, দপ্তর সম্পাদক রবিন শেখ, কলেজ ছাত্রলীগ নেতা মিঠুন আলী, ছাত্রনেতা রিংকু, জনি, লাল্টু, জাহিদ, ফয়সাল, আমান, শান্তি, সালাম, আজাদ, স্বপন শাকিল প্রমূখ। এদিকে, ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়ায় হাশেম রেজার নের্তৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক হাশেম রেজার দামুড়হুদা উপজেলার কুড়–লগাছী দলীয় অফিস চত্ত্বর থেকে মিছিলটি বেরিয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে মিছিলটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চুয়াডাঙ্গা সমবায় ব্যাংকের চেয়ারম্যান শেখ নাজিম উদ্দীন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-সম্পাদক এসএম মহাসীন আলী, উপজেলা যুবলীগ নেতা শাহীন উদ্দীন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক ম-ল, দামুড়হুদা উপজেলা যুবলীগের নেতা হাবিবুর রহমান হাবিব, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবার রহমান, আ.ওদুদ শাহ কলেজ ছাত্রলীগের সভাপতি শাহীন মোল্লা, দামুড়হুদা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জানমহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আ.কাদের সর্দার, হাজী ফজলুল হক, আনারুল হক আনা, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন ডা.তারিক, আবুল হাশেম, ভুট্টু, ফারুক, তাপস, জহুরুল, পবন, বাবূরুর রহমান, পারকৃষ্ণপুর- মদনা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, দামুড়হুদা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাবুদ মেম্বর, হাসান মেম্বর, জাহাঙ্গীর আলম, মাসুম বিল্লাহ মন্টু, আব্দুল মজিদ মোল্লা, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, হারুন অর রশিদ মোল্লা, মিজানুর রহমান, আইন উদ্দীন মেম্বর, জসিম মেম্বর, আপেল উদ্দীন, আন্দুলবাড়িয়ার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, জীবননগরের যুবলীগ নেতা তরিকুল ইসলাম, রায়পুরের যুবলীগ নেতা শাহবুদ্দিন খান, মোহাম্মদ আলী যুবলীগ নেতা জহিরুল ইসলাম, বিপ্লব হোসেন দিলু, সাব্বির, মিয়াজী খান, সালাহউদ্দীন, আব্দুল মজিদ, ছাত্রলীগ নেতা রাসেল রিমু, রঞ্জু, লিটন, সাজিদুর রহমান কাদের প্রমূখ। `` দর্শনা অফিস জানিয়েছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় সন্তোসজনক হওয়ায় দর্শনা পৌর আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিরা আনন্দ মিছিল করেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা পৌর আ.লীগের কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি দর্শনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর আ.লীগের কার্যালয়ে এসে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম। দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দর্শনা পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম বাবু, সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, মতি, হাউলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিপ্লব, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, মিল্লাত, লোমান, প্রভাত, অপু সরকার, আলামিন, মহিবুর রহমান সাধন প্রমূখ। `` কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছে, ২১ আগষ্ট গ্রেনেড হামলার রায়ে বাবর-পিন্টুসহ ২০ জনের মৃত্যুদ- ও তারেক-হারিছের যাবজ্জীবন কারাদ- হওয়ায় কার্পাসডাঙ্গায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৫টায় এ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ী লীগের সভাপতি নজরুল মল্লিক। কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক আলাউদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল হক, জীবননগর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড: আবু তালেব, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সফল নেতা উপজেলা যুবলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠু, জীবননগর আ.লীগ নেতা মীর মখলেছুর রহমান টজো, জীবননগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী শামসুর রহমান চঞ্চল, কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগ নেতা ডা.ফজলুল হক, কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগ নেতা তরিকুল ইসলাম, হাসাদাহ ইউনিয়ন আ.লীগ নেতা আবদুল খালেক মাষ্টার, জীবননগর বাঁকা ইউনিয়ন আ.লীগ নেতা শাহিনুর মাষ্টার, রাজা মিয়া, কেন্দ্রীয় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক গরীব রুহানী মাসুম, দামুড়হুদা উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি মাসুম আলী খান, সাম্যবাদী দলের উপজেলা সাধারণ সম্পাদক কমরেড আছের উদ্দীন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠু। `` জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে আওয়ামী লীগের শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ জীবননগর উপজেলা শাখার আয়োজনে গত ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষনার পর জীবননগর উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেইন বাসস্ট্যান্ড চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজার সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, থানা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, পৌর কাউন্সিলর আবুল কাশেম, মহিলা নেত্রী রেনুকা আক্তার রিতা প্রমূখ উপস্থিত ছিলেন। `` মেহেরপুর অফিস জানিয়েছে, ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে মেহেরপুর জেলা ও কলেজ শাখা ছাত্রলীগ। গতকাল বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোন্তাসির জামান মৃদুলের নেতৃত্বে শহরের পৌর কমিউনিটি সেন্টার থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বড় বাজারে গিয়ে শেষ হয়। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকার নাইন বাইজিদ, সাধারণ সম্পাদক ফয়সাল খান, সহ-সভাপতি শাহিন রেজা, মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক সুইট মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম আল জাবের শান্ত প্রমূখ আনন্দ মিছিলে অংশ গ্রহন করে। অপর দিকে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে সরকারি কলেজ চত্ত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে কলেজ মোড় প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। এসময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, সহ-সভাপতি জুলফিকার জুনাইদ, তারিকুল ইসলাম তারিক, আনন্দসহ ছাত্রলীগের নো-কর্মীরা উপস্থিত ছিলেন। `` গাংনী অফিস জানিয়েছে, ২১ আগষ্ট গ্রেনেড হামলার বিচারের রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করে ও তারেক রহমানের ফাঁসির দাবিতে মেহেরপুরের গাংনীতে আ.লীগের পক্ষ থেকে আনন্দ উল্লাস করে র‌্যালি ও সমাবেশ করা হয়েছে। প্রথমে গাংনী উপজেলা শহরে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। গতকাল বুধবার বিকেলে গাংনী পৌর আ.লীগের আয়োজনে গাংনী বাসস্যান্ডের শহীদ রেজাউল চত্বরে গণসমাবেশের অয়োজন করা হয়। সমাবেশে মেহেরপুর জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বক্তব্য রাখেন জেলা আ.লীগের কৃষি বিষয়ক সাধারণ সম্পাদক ফজলুল হক, গাংনী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গাংনী পৌর আ.লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা পরিষদের সদস্য ও গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, গাংনী উপজেলা যুব-মহিলালীগের সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন, উপজেলা স্বেচ্ছাসেবক-লীগের আহবায়ক আবুল বাসার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাচিব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, পৌরছাত্রলীগ নেতা জীবন আকবর প্রমুখ। এ সময় জেলা ও উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ ও আ.লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, ২১ আগষ্ট গ্রেনেড হামলার বিচারের রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করে গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগের ব্যতিক্রমী আনন্দ শোভাযাত্রা বের করে। রায় ঘোষনার পর পর মোটরসাইকেল নিয়ে বিরাট শোভাযাত্রা বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গাংনী শহীদ রেজাউল চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আনন্দ শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব, গাংনী ডিগ্রী কলেজ শাখার সাবেক সভাপতি সাইফুল ইসলাম রতন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, ধানখোলা ইউপি ছাত্রলীগের সভাপতি ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াজেল হোসেন প্রমূখ। `` মুজিবনগর অফিস জানিয়েছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদ- এবং বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনের যাবজ্জীবন কারাদ- হওয়ায় আনন্দ মিছিল করেছে মুজিবনগর উপজেলা ছাত্রলীগ। গতকাল বুধবার বেলা ১২টার দিকে এ খবর শোনার পর কেদারগঞ্জ বাজার প্রাঙ্গনে এ মিছিল বের করা হয়। মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীনের নেতৃত্বে এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদিক, মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাহ্ওলীউল্লাহ সোহাগ প্রমূখ উক্ত মিছিলে অংশগ্রহন করেন। আনন্দ মিছিল শেষে মিষ্টিমুখ করা হয়। `` ঝিনাইদহ অফিস জানিয়েছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদ-াদেশ ও তারেক রহমান ও হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারান্ড দেওয়ায় ঝিনাইদহে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার দুপুরে শহরের পোষ্ট অফিস মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রাচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় ক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেওয়ার মধ্যে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তারা দ্রুত এ রায় কার্যকরের দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)