মেহেরপুরে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামীর আত্মসমর্পন

আপলোড তারিখঃ 2018-10-11 ইং
মেহেরপুরে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামীর আত্মসমর্পন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী মন্টু মিয়া আদালতে আত্মসমর্পন করেছে। গতকাল বুধবার দুপুরের দিকে মন্টু মিয়া আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। মন্টু গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের দোয়াত আলীর ছেলে। গত ২৪ সেক্টেম্বর মেহেরপুর যুগ্ম জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলা গাড়াডোব পোড়াপাড়া সড়কে ডাকাতি ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় মোট ১২জনকে ১০বছর সশ্রম কারাদন্ড, ১০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দেন। এদের মধ্যে ৯ জন পলাতক ছিল। মন্টু পলাতক আসামীদের একজন। মামলার বিবরণে জানা যায় ২০০৫ সালের ৫ সেক্টেম্বর রাতে গাড়াডোব সড়কে ডাকাতির ঘটনা ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)