ফেনসিডিলসহ মা ও মেয়ে আটক

আপলোড তারিখঃ 2018-10-11 ইং
ফেনসিডিলসহ মা ও মেয়ে আটক ছবির ক্যাপশন:
গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ শহরে পুলিশি অভিযান ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়া এলাকা থেকে ফেন্সিডিলসহ মা ও মেয়েকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার মহিলা কলেজপাড়া এলাকার মাদ্রাসা সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো- মাগুরার পারনান্দুয়ালী গ্রামের মৃত আবু বক্করের স্ত্রী রোকেয়া বেগম (৫০) ও তার মেয়ে ফাতেমা বেগম (৩৫)। ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহিলা কলেজপাড়া এলাকার মাদ্রাসা সড়কের একটি বাড়িতে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিলসহ ওই দুই জনকে আটক করে। আটককৃতরা শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া থেকে মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)