তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি বাজারে ভ্রাম্যমাণ আদলত ৬ দোকানদারকে ১২ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অফিসার সজল আহম্মেদ আদালত পরিচালনা করেন।
এসময় গড়াইটুপি বাজারের ফার্মেসি মালিক ডা. জসিমকে ২ হাজার টাকা ও হাসু ফার্মেসী থেকে ১ হাজার টাকা, মুদি ব্যবসায়ী জাহাঙ্গীর স্টোরকে ২ হাজার টাকা এবং মিজান স্টোরকে ৩ হাজার টাকা। এছাড়া গড়াইটুপি বাজারে ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার ও শুভ মিষ্টান্ন ভান্ডারকে সতর্ক করে ২ হাজার টাকা অর্থদ- করা হয়।
