মেহেরপুর জেনারেল হাসপাতালে ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি’র শিক্ষার্থীদের ফিল্ড ট্রেনিং-এর উদ্বোধন

আপলোড তারিখঃ 2018-10-11 ইং
মেহেরপুর জেনারেল হাসপাতালে ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি’র শিক্ষার্থীদের ফিল্ড ট্রেনিং-এর উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি, মেহেরপুর ৫ম ব্যাচের শিক্ষার্থীদের ফিল্ড ট্রেনিং শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মেহেরপুরে ফিল্ড ট্রেনিং উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি, মেহেরপুরের পরিচালক মো. ইকবাল হুসাইনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মেহেরপুরের তত্বাবধায়ক ডা. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কনসালটেন্ট ডা. তাপস কুমার সরকার, আরএমও ডা. এহসানুল কবির, মেডিসিন বিশেষজ্ঞ আশিস কুমার দেবনাথ, শিশু বিশেষজ্ঞ ডা. ওবায়দুল ইসলাম পলাশ, শিশু বিশেষজ্ঞ ডা. মৃনাল কান্তি মন্ডল, সিনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ ডা. বিপুল কুমার দাসসহ অন্যান্য ডাক্তার, টেকনোলজিষ্ট ও বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের কোর্স কো-অর্ডিনেটর ডা. টি. এম. তাওয়াবুল ইসলাম। এসব শিক্ষার্থীরা ১০মাস পর্যন্ত হাসপাতালে বাস্তব প্রশিক্ষণ নেবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)