চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে ২০ ইজিবাইক চালককে সতর্ক করে জরিমানা

আপলোড তারিখঃ 2018-10-10 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে ২০ ইজিবাইক চালককে সতর্ক করে জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের একমুখী আইন অমান্য করাই আবারো ২০ অটোচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলার নির্বাহী অফিসার এ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের একমুখী যান চলাচল স্বাভাবিক রাখার কাজে নিয়জিত ২ জন কমিউনিটি পুলিশ আবু সাইদ ও আবু বক্কর হাসপাতাল সড়কের নিয়ম অমান্য করায় ২০ জন অটোচালককে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সোপর্দ করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০০ টাকা করে জমিমানা ও সতর্ক করেন। গতকাল সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সদর হাসপাতাল সড়কে বিভিন্ন সময়ে হাসপাতাল সড়কের একমুখী আইন অমান্য করায় ও কমিউনিটি পুলিশের সাথে মারমুখী আচরণ করে ঝিনাইদহের সুমন, ফুলবগাদির সেলিম, বোয়ালসারীর করিবুল ইসলাম, এতিমখানাপাড়ার অপূর্ব, ডিঙ্গেদহের হান্নান, পোলতাডাঙ্গার মোখলেস, নতিডাঙ্গার রাশেদ, জামজামির আলম, জীনতলাপাড়ার শাহেদ, গবিন্দপুরের শাহিদুল, ভিমরুল্লার ফারুক, বুজরুক গড়গড়ীর বাদশা, জাফরপুরের বাবু, সরোজগঞ্জের তাজউদ্দীন আহমেদ, বড়শলুয়ার আশরাফুল, কেদারগঞ্জের ন‚র আলম, দৌলতদিয়ার মোতালেব, উজিরপুরের আশরাফুল, রুইতনপুরের এনামুল, আমিরপুরের খলিলসহ মোট ২০জন ইজিবাইক চালক। পরে ২০ জন ইজিবাইক চালককে আটক করে উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট সোপর্দ করে কমিউনিটি পুলিশ। বিকালে চুয়াডাঙ্গা উপজেলা পরিষদের সামমে মোবাইল কোর্ট পরিচানার মাধ্যমে তাদেরকে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৮০/ক ধারায় ১০০ টাকা করে জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)