দামুড়হুদার উজিরপুরে ট্র্যাক্টর উল্টিয়ে শ্রমিক নিহত

আপলোড তারিখঃ 2018-10-10 ইং
দামুড়হুদার উজিরপুরে ট্র্যাক্টর উল্টিয়ে শ্রমিক নিহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার উজিরপুরে ট্র্যাক্টর উল্টিয়ে চাপা পড়ে বকুল হোসেন (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বকুল দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের গাংপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। জানা গেছে, গতকাল সকালে একটি বালিভর্তি ট্র্যাক্টর চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদায় যাচ্ছিল। পথিমধ্যে উজিরপুর মোড়ে পৌঁছেলে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ড্রাইভার প্রাণে বাঁচলেও শ্রমিক বকুল ট্র্যাক্টরের নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বকুলের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বকুলকে মৃত ঘোষনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)