ছবির ক্যাপশন:
নবাগত জেলা প্রশাসক আতাউল গনিকে বরণ
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন পায়রা সমুদ্র বন্দরে যুগ্ম পরিচালক হিসেবে বদলী হওয়ায় বিদায়ী জেলা প্রশাসককে বিদায় এবং নবাগত জেলা প্রশাসাক আতাউল গনি মেহেরপুরে যোগদান করায় তাকে বরণ করে নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুর এ্যাডমিনিষ্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশনের উদ্যোগে সার্কিট হাউজ মিলনায়তনে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মোহম্মদ আনোয়ার হোসেন, নবাগত জেলা প্রশাসক আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারি কমিশনার সুজন কুমার দাস প্রমূখ। এর আগে বিদায়ী ও নবাগত জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে এডিএম ইবাদত হোসেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকতা বিষ্ণুপদ পাল, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার, সহকারি কমিশনার (ভ‚মি) সামিউল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পরে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের আয়োজনের বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সোমবার রাতে নবাগত জেলা প্রশাসক আতউল গনি মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে তাঁকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
